
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়িসহ নয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-২। অভিযানে ১৬ বোতল ভারতীয় মদ, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশে ডিবি-২-এর একটি টিম বকশীগঞ্জের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালনা করে। পৃথক অভিযানে এসময় গেদরা এলাকা ১৬ বোতল ‘ICE VODKA’ নামক ভারতীয় মদ সহ তিনজন, মালিরচর নয়াপাড়া থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন ও আইরমারী নতুনপাড়া থেকে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে তিনটি টাচ মোবাইলসহ তিনজনকে আটক করা হয়।
জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৫৫:৩৭ ১২ বার পঠিত