মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শামীমকে (৩০) বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত শামীম জামালপুর সদর উপজেলার দিগপাইত উপশহর মধুপুর রোড এলাকার মো. হাসমতের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেনের দিকনির্দেশনায় এস আই শাহাদাতের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে শামীমকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, শামীম দীর্ঘদিন ধরে দিগপাইত ও তার আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের কারবার চালিয়ে আসছিল। তার এসব অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছিল এলাকাবাসী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৬:০৭   ৩ বার পঠিত