নারায়ণগঞ্জে বায়ু দূষণ: রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইংকে ২ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে বায়ু দূষণ: রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইংকে ২ লাখ টাকা জরিমানা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬



নারায়ণগঞ্জে বায়ু দূষণ: রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইংকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন করার অপরাধে নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় অবস্থিত রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইং-কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) এই দণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও বায়ু দূষণ রোধে সরকারের কঠোর নির্দেশনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির কার্যক্রমে বায়ু দূষণের সত্যতা পাওয়ায় ‘বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী ওই কারখানার ম্যানেজার মো. রেজাউল করিমের উপস্থিতিতে এই জরিমানা ধার্য ও আদায় করা হয়।

পরিবেশ সুরক্ষায় এবং জনস্বাস্থ্য রক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এমন অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩:৪৭:১০   ৪১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে বায়ু দূষণ: রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইংকে ২ লাখ টাকা জরিমানা
নটরডেম ও সেন্ট জোসেফে মেধার জয়, রিয়নের স্বপ্ন মহাকাশ ছোঁয়া
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
সঙ্গী বারবার দোষ চাপালে কীভাবে সামলাবেন
নবম-দশমের বাংলা সাহিত্য বইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ