
মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে অবস্থিত মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে চারদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিন রোববার দুপুরে মধুবন মার্কেটের তৃতীয় তলায় কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতি হাজী আব্দুল মালেক শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির পরিচালক মৃধা বদিউজ্জামান বাবলু, জাতীয়তাবাদী ওলামা দলের মধুখালী পৌর শাখার সভাপতি ফরিদুল ইসলাম সাগর এবং উপজেলা জামায়াতের সদস্য মো. নুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন মসজিদের ইমাম, ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চারদিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিন সোমবার স্বাস্থ্যবিষয়ক সায়েন্টিফিক সেমিনার এবং চতুর্থ দিন বুধবার বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬:৩৪:২৮ ৫ বার পঠিত #বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ #মধুখালী #মধুখালী ডায়াবেটিক সমিতি