ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬



ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী

ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণী গুলবদন নেছা মনিকাকে দেখতে মোহাম্মদপুরস্থ বাসভবনে গেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী গুলবদন নেছা মনিকার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেন।

মহান ভাষা আন্দোলনে ভাষাসৈনিক আব্দুল মতিনের অনন্য অবদান, রাজনৈতিক জীবনের সংগ্রামী স্মৃতি এবং মাতৃভাষার জন্য তার আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সংস্কৃতিমন্ত্রী।

তিনি বলেন, ভাষা সৈনিকদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাষাসৈনিক আব্দুল মতিনের দুই কন্যা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৩৬   ২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


কর্মচারী সেকেন্দারের দুঃসময়ে মানবিকতার হাত বাড়ালেন সদরপুর সরকারি কলেজের শিক্ষকরা
অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প
অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
নেত্রকোণায় আন্তর্জাতিক ওজোনস্তর দিবস পালিত
তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মেহেন্দিগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর উদ্যোগে আজন্ম দৃষ্টিহীনকে চাকরিতে নিয়োগ দিল রাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ