সালথায় ডোবার পানিতে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় ডোবার পানিতে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬



সালথায় ডোবার পানিতে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ডোবার পানিতে পড়ে মো. আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান ওই গ্রামের রবি ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে আমিনুর সরদারের ডোবার কাছে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আব্দুর রহমান। একপর্যায়ে সবার অগোচরে সে ডোবার পানিতে পড়ে যায়। এ সময় ইসমাইল হোসেন (৪) নামে আরেক শিশু তাকে পানিতে ডুবে যেতে দেখে বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ডোবা থেকে আব্দুর রহমানকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:৩৫   ৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার - আইনমন্ত্রী
মসজিদভিত্তিক মক্তব শিক্ষা কার্যক্রমকে দলীয়করণ মুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ