মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, চার মণ কালোজিরা রেখে পালালেন বিক্রেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, চার মণ কালোজিরা রেখে পালালেন বিক্রেতা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬



মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, চার মণ কালোজিরা রেখে পালালেন বিক্রেতা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ উঠেছে। কালোজিরা বিক্রির সময় সন্দেহ হওয়ায় পরীক্ষা করে ভেজাল থাকার দাবি করেন এক ব্যবসায়ী। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ার পর প্রায় চার মণ কালোজিরা রেখে পালিয়ে যান ওই বিক্রেতা।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার মধুখালী হাটে কালোজিরা বিক্রি করতে আসেন কয়েকজন কথিত কৃষক। পরে মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লটাই বিশ্বাসের ভুসিমালের দোকানে কালোজিরাগুলো বিক্রির জন্য নিয়ে গেলে তার সন্দেহ হয়। তিনি কালোজিরা পরীক্ষা-নিরীক্ষা করে এতে ভেজাল মিশ্রিত থাকার দাবি করেন।

এ সময় লটাই বিশ্বাস কৌশলে বিক্রেতাকে দোকানে বসতে বলেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। এর মধ্যেই ওই ব্যক্তি প্রায় চার মণ কালোজিরা রেখে সেখান থেকে পালিয়ে যান।

পরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মধুখালী বাজারের চার রাস্তার মোড়ে মন্দিরের সামনে সাধারণ মানুষের উপস্থিতিতে ব্যবসায়ীরা ওই কালোজিরা নষ্ট করে দেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আকু বিশ্বাস, বাজার ব্যবসায়ী মনিরুল বিশ্বাস, ইমামুল বিশ্বাস ইমাম, ইমরান হোসেন, তৌফিক বিশ্বাসসহ স্থানীয় ব্যবসায়ীরা।

কালোজিরা নষ্ট করার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী ও মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৪:১৪:১১   ১২১ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ