মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬



মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংগঠনিক মাস পালন ২০২৬ উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে তরুণ-তরুণীদের নিয়ে সৃজনশীল কর্মসূচির অংশ হিসেবে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় সরকারি আইনউদ্দীন কলেজের হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী উপজেলা শাখার আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সরকারি আইনউদ্দীন কলেজের শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন।

বিতর্কের বিষয় ছিল “মাদক ও মাল্টিমিডিয়া যুগের ব্যবহার”। এ বিষয়ে একটি দল পক্ষে এবং অপর দল বিপক্ষে অবস্থান নিয়ে বিতর্কে অংশ নেয়। শিক্ষার্থীদের যুক্তি, পাল্টা যুক্তি ও বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী উপজেলা শাখার সভাপতি সুরাইয়া সালাম, সাধারণ সম্পাদক শামসুন্নাহার, সাংগঠনিক সম্পাদক শুল্কা ভৌমিক, লিগ্যাল এইড সম্পাদক মোরশেদা আক্তার মিনা ও আন্দোলন সম্পাদক মিলি ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি আইনউদ্দীন কলেজের প্রভাষক আব্দুল জলিল ও প্রভাষক তরিকুল ইসলাম। স্পিকারের দায়িত্ব পালন করেন আইনউদ্দীন কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল আমিন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ এবং নারী আন্দোলনের সঙ্গে তরুণ-তরুণীদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১১:২০   ২০৫ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ ৪২ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার
মধুখালীতে কিশোরীর মৃত্যু, মৃত্যুর আগে ভিডিওতে চারজনের নাম প্রকাশ
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের প্রকৃত শ্রমিক মনে করে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
রাষ্ট্রপতির কাছে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
স্পীকারের সাথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ