![]()
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী। তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নেতৃত্ব দিয়েছিলেন।
উনার নেতৃত্বে এদেশের যুব ও ছাত্রসমাজ নিজেকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় ব্যস্ত রেখেছিল।
তিনি আরো বলেন, অতি অল্প সময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন কাজের মাধ্যমে আরাফাত রহমান কোকো নিজেকে স্মরণীয় করে রেখেছেন। একজন আরাফাত রহমান কোকো সৃষ্টি হয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, সৃষ্টি হয়েছিলেন ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য।
কামরুল হুদা শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কামরুল হুদা আরো বলেন, ১২ ফেব্রুয়ারি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতাসীন হওয়ার পর বিএনপি সরকার ছাত্র ও যুবসমাজকে মোবাইল আসক্তি ও মাদকমুক্ত রাখতে খেলাধুলাকে রাষ্ট্রীয়ভাবে প্রফেশনাল মর্যাদা দিয়েছে। শিক্ষাজীবন শেষ করে মানুষ যেমন চাকরিতে যুক্ত হয়ে জীবনব্যবস্থা বেছে নেয় তেমনি খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সরকারের সকল সুযোগ-সুবিধা পাওয়ার জন্য রাষ্ট্র সেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। চৌদ্দগ্রামে এর আগে বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে ইউনিয়নভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জি: শাহ আলম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি শরিফুল ইসলাম দুলাল, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, পৌরসভা বিএনপির ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন ভুইয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু ও পৌর যুবদলের আহবায়ক মো হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ০:১০:১৮ ৪ বার পঠিত