পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে- ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে- ধর্মমন্ত্রী
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬



পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে- ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা করা হলে বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে। পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে যেকোনো ধরনের হামলার অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে এক বার্তায় এ মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ্‌ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ধর্মমন্ত্রী বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। এই দুই পবিত্র নগরী সমগ্র মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে কোনো ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মন্ত্রী পবিত্র আল হারামাইনের (মক্কা ও মদিনা) দুই ইমামের বক্তব্যের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

ধর্মমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন। আমরা বিশ্বের সব মুসলিম রাষ্ট্র, মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই, যাতে বর্তমানে ও ভবিষ্যতে মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করা যায়।

বাংলাদেশ সময়: ২২:২৫:৩৭   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর
বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ