প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬



প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল

প্রি-পেইড মিটার বন্ধ, গত তিন মাসের অস্বাভাবিক অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর চাষাঢ়া বিজয় স্তম্ভে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, প্রি-পেইড মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের মাধ্যমে সাধারণ গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। বিদ্যুৎ ব্যবহারের আগেই গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। প্রি-পেইড মিটারের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিভিন্ন স্থানে গ্রাহকদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা পাবনার নেতা তৌহিদুর রহমানসহ প্রি-পেইড মিটারের বিরুদ্ধে আন্দোলনকারী ১৮০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে গত তিন মাসে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অস্বাভাবিক অতিরিক্ত বিল বাতিল এবং অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

তারা বিদ্যুৎ খাতের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব জনসমক্ষে প্রকাশেরও দাবি জানান। বিদ্যুৎ কোম্পানিগুলো কীভাবে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করছে, সেই অর্থ কোথায় ব্যয় হচ্ছে এবং কীভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করা হচ্ছে এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের জন্য একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান বক্তারা।

সমাবেশে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী রমজানুর রশিদ। বিভিন্ন মহল্লার প্রতিনিধি হিসেবে এস এম স্বাধীন, হাজী রুহুল আমিন, মাহমুদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, জাতীয় বাজেট থেকে ৩০ হাজার কোটি টাকা, বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে ২০ হাজার কোটি টাকা এবং প্রায় পাঁচ কোটি গ্রাহকের বিদ্যুৎ বিল বাবদ ৭০ হাজার কোটি টাকা মোট প্রায় এক লাখ ২০ হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতে যায়। এই অর্থ কোথায় ব্যয় হচ্ছে তার হিসাব জনগণকে দিতে হবে।

সমাবেশ শেষে প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধের দাবিতে মশাল মিছিল বের করেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৪৫   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ