কালকিনিতে বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি তু‌হিন ঢাকায় গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি তু‌হিন ঢাকায় গ্রেপ্তার
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬



---

কালকিনি প্র‌তি‌নি‌ধি : মাদারীপুরের কালকিনিতে আলোচিত বৃদ্ধ ইসহাক সরদার (৭৫) হত্যা মামলার প্রধান আসামি মোঃ তুহিন মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুর এলাকা থেকে র‍্যাব-২-এর সহায়তায় কালকিনি থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত তুহিন মোল্লা কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর জনারদন্দি গ্রামের মোঃ জালাল মোল্লার ছেলে।
​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর জনারদন্দি গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তা দিয়ে চা খেয়ে বাড়ি ফিরছিলেন ইসহাক সরদার। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর ও ধারালো রামদা দিয়ে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ইসহাক সরদার মারা যান। ঘটনার পর কালকিনি থানায় ধারা পরিবর্তন করে হত্যা মামলা (মামলা নং-১৯, তারিখ: ২২/০৮/২০২৬) যুক্ত করা হয়।

মাদারীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:০০   ২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি তু‌হিন ঢাকায় গ্রেপ্তার
মাদকসহ গ্রেপ্তার যুবদল নেতা শাহ আলমকে দল থেকে বহিষ্কার
আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ