![]()
জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৭৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ভোরে কুমিল্লা ব্যাটালিয়নের কুমিল্লার চৌদ্দগ্রাম আমানগন্ডা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত সংলগ্ন চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর নামক স্থান থেকে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি আটক করা হয়। আটক করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি জানায়, আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন
বাংলাদেশ সময়: ১৬:১৪:৫০ ৬ বার পঠিত