মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নগরকান্দায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন,প্রশাসনের অভিযানে ১ জনের ৭ দিনের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন,প্রশাসনের অভিযানে ১ জনের ৭ দিনের কারাদণ্ড
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



নগরকান্দায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন,প্রশাসনের অভিযানে ১ জনের ৭ দিনের কারাদণ্ড

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী গ্রামের দক্ষিণপাড়ায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরকান্দা থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনের পাইপ ভেঙে ধ্বংস করে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফসলি জমি রক্ষায় প্রশাসনের এ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯:২৬:২৩   ৪২ বার পঠিত