বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



আজকের রাশিফল

মেষ রাশি

আজ প্রিয় বন্ধুর থেকে উপকার পেতে পারেন। ব্যবসায় সাফল্য আসবে। আকস্মিক আইনি জটিলতা আসতে পারে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি

আজ তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্যে মতভেদ বাড়বে। উপার্জনের একাধিক পথ আপনি পাবেন। নতুন ব্যবসা লাভজনক থাকবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। সন্তানলাভের আশা আছে। নারীর দ্বারা শত্রুতায় ক্ষতির আশঙ্কা রয়েছে।

মিথুন রাশি

আজ পেটের সমস্যা বাড়তে পারে। ঋণ সংক্রান্ত জটিলতা এড়িয়ে চলুন। গোপন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। কর্মক্ষেত্রে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে।

কর্কট রাশি

আজ রক্তপাত বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। প্রেমের সম্পর্ক তিক্ত হতে পারে বা সম্পর্ক ছেদ হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। লাভজনক স্থানে বিনিয়োগ করতে পারেন। ভ্রমণে বিপদের আশঙ্কা আছে।

সিংহ রাশি

আজ পুরোনো রোগের পুনরাবৃত্তি হতে পারে। গৃহ নির্মাণ সংক্রান্ত খরচ নিয়ে চিন্তা বাড়বে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে পারে। প্রতিবেশীর থেকে সাহায্য পেতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। গোপন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।

কন্যা রাশি

আজ গুরুত্বপূর্ণ কোনও চুক্তি এড়িয়ে চলুন কন্যা রাশির জাতকরা। সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে হতাশা বাড়তে পারে। নতুন কর্মসংযোগ হতে পারে। সংগীতশিল্পীদের প্রতিভার বিকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি

আর্থিক স্থিতি ভালো থাকবে। কোনও বন্ধুর থেকে উপকার পেতে পারেন। পুরোনো ঋণ পরিশোধ হতে পারে। ঠান্ডা লাগার প্রবণতা বাড়বে। ব্যবসায় আইনি সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। নতুন কাজের যোগাযোগ হতে পারে।

বৃশ্চিক রাশি

অপ্রত্যাশিত কোনও যোগাযোগ ঘটতে পারে। পড়ুয়ারা উচ্চশিক্ষার সুযোগ পতে পারেন। বয়স্কদের উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে পারে। সামাজিক ক্ষেত্রে আজ আপনার প্রতিপত্তি বাড়বে। সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে।

ধনু রাশি

নতুন ব্যবসার উদ্যোগ নিলে ফলপ্রসু হবে। অনিয়মিত খাদ্যাভ্যাসে শারীরিক অস্বস্তি বাড়তে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্য খারাপ হওয়ায় দুশ্চিন্তা বাড়বে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন।

মকর রাশি

অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। কর্ম পরিবর্তনের সুযোগ হতে পারেন। বন্ধুদের সঙ্গে অকারণে বিবাদে জড়াতে পারেন। ব্যবসায়িক সমস্যার সমাধান হতে পারে। বিদেশ যাত্রায় বিপদের আশঙ্কা আছে।

কুম্ভ রাশি

আজ অংশীদারি ব্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ না কমালে সমস্যায় পড়তে পারেন। জ্ঞাতি শত্রুতায় আইনি সমস্যা আসতে পারে। গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। বিবাহযোগ্য পাত্র-পাত্রীদের বিয়েতে দেরি হতে পারে।

মীন রাশি

বহুদিনের কাঙ্খিত বস্তু আজ হাতের নাগালে পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। গুরুজনের সঙ্গে মতানৈক্য বাড়বে। বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। রোজগার ভালো থাকলেও ব্যয় অধিক হওয়ার যোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫০:১৮   ৯ বার পঠিত