অপতথ্য রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ - প্রধান তথ্য কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপতথ্য রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ - প্রধান তথ্য কমিশনার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬



অপতথ্য রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ - প্রধান তথ্য কমিশনার

তথ্যের ঘাটতি, তথ্য গোপন করার প্রবণতা এবং নির্ভরযোগ্য তথ্যের সহজলভ্যতার অভাব অনেক সময় অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ সৃষ্টি করে। অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

আজ রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ডাটাফুল কর্তৃক আয়োজিত ‘তথ্যের অখণ্ডতা সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অপতথ্যের জাল ছিঁড়ে’।

তিনি বলেন, তথ্যের অখণ্ডতা রক্ষা করা বর্তমান ডিজিটাল যুগের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বিস্তারের ফলে মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ তথ্য ছড়িয়ে পড়ছে। এর মধ্যে সত্য, মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের পার্থক্য নিরূপণ করা সাধারণ মানুষের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। ফলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নানা ধরনের বিভ্রান্তি ও নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে।

তিনি আরো বলেন, তথ্য অধিকারই মানবাধিকার। জনগণের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে। অপতথ্য মোকাবিলায় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। একই সাথে সরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ওপর গুরুত্ব দিতে হবে, যাতে নাগরিকেরা সহজেই নির্ভরযোগ্য ও সঠিক তথ্য পেতে পারেন।

সম্মেলনে তথ্যের অখণ্ডতা রক্ষা, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার প্রতিরোধ এবং এ বিষয়ে বিভিন্ন অংশীজনের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৩:১৩   ২ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু -প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপন
অপতথ্য রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ - প্রধান তথ্য কমিশনার
সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত, আহত-২
বহিষ্কারের বিজ্ঞপ্তির পর সালথা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারের পদত্যাগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাদককে ‘না’, খেলাধুলাকে ‘হ্যাঁ’—স্লোগানে আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন
জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু উদ্ধার, শহরজুড়ে আতঙ্ক
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ