বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে বিশ্বের কাছে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকবে হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলের দিকে চট্টগ্রামের হাটহাজারীর উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে কৃষি ও কৃষকদের উন্নয়ন করার কোন বিকল্প নেই। তাই সরকার কৃষকদের উন্নয়নে নির্বাচনের পূর্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচির কৃষি কার্ড বিতরণ করছে।

অনুষ্ঠানে মির্জাপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের মোট ১১৮০ জন কৃষকের মধ্যে কৃষি কার্ড ও কৃষি সহায়তা উপকরণের অর্থ মোবাইলে পাঠানো হয়।

মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল ফোরকান, পুলিশ সুপার মো. মাসুদ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ- পরিচালক আপ্রুং মার্মা।

বাংলাদেশ সময়: ২৩:১২:৫৪   ৬ বার পঠিত