সোমবার, ৫ অক্টোবর ২০২৬

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের আয়োজনে আজ সোমবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, ‘আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নিজেদের সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।’

এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন ও উপাধ্যক্ষ প্রফেসর মনির উদ্দিন আহম্মদ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মিলন।

এ অনুষ্ঠানে রাজশাহীর শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১১:৪৭   ১৪ বার পঠিত