মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

জামালপুর আদালত প্রাঙ্গণে বাদী ও প্রতিবন্ধী নারীর ওপর হামলা, মোহরীর বিচার দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুর আদালত প্রাঙ্গণে বাদী ও প্রতিবন্ধী নারীর ওপর হামলা, মোহরীর বিচার দাবি
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



জামালপুর আদালত প্রাঙ্গণে বাদী ও প্রতিবন্ধী নারীর ওপর হামলা, মোহরীর বিচার দাবি

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের (ঈদগাহ চত্বর) সামনে প্রকাশ্যে এক ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। একটি ধর্ষণ ও অপহরণ মামলার শুনানি শেষে বাড়ি ফেরার পথে মামলার বাদী এবং এক শারীরিক প্রতিবন্ধী নারী অতর্কিত হামলার শিকার হয়েছেন।
আদালত ভবনের নিরাপত্তা বেষ্টনীর সামনে সংঘটিত এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ বিচারপ্রার্থী ও স্থানীয় সুশীল সমাজ।

জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) মামলার কার্যক্রম শেষে ভুক্তভোগীরা বের হওয়ার পরপরই তাদের ওপর আক্রমণ চালানো হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও চিত্রে দেখা যায়, সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে প্রকাশ্যে এক নারীর শরীরে হাত তোলা ও লাঞ্ছিত করার ঘটনা ঘটে। অনুসন্ধানে দেখা যায়, হামলায় অভিযুক্ত ব্যক্তি জেলা আইনজীবী সমিতির একজন শিক্ষানবিশ বা আইনজীবী সহকারী (মোহরী), যার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম।

আদালত চত্বরের ভেতরে এ ধরনের প্রকাশ্য হামলায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বিচারপ্রার্থীরা। সাধারণ মানুষের প্রশ্ন—আইন ও বিচারের আশ্রয়ে এসে যদি নিরাপত্তা না মেলে, তবে আইন শৃঙ্খলা রক্ষা পাবে কীভাবে? একজন আইনজীবী সহকারীর পক্ষে আদালত প্রাঙ্গণে এমন অবমাননাকর আচরণ কতটুকু যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আদালতে আসা বেশ কয়েকজন বাদী ও বিবাদী জানান, আদালত প্রাঙ্গণ সবার জন্যই নিরাপদ স্থান হওয়ার কথা। আইন সবার জন্য সমান। কোনো পক্ষই যাতে আদালত এলাকায় হুমকির মুখে না পড়ে, সে জন্য জামালপুর আদালত পাড়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

সুশীল সমাজ, আইনজীবী সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বিচারপ্রার্থীরা অনতিবিলম্বে অভিযুক্ত মোহরী মোহাম্মদ আমিনুল ইসলামসহ ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:০৫   ১২ বার পঠিত