![]()
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালকিনী থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, কালকিনী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পালসহ স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ।
সভায় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ১৭:০৮:৩৭ ৪ বার পঠিত