কালকিনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



কালকিনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালকিনী থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, কালকিনী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পালসহ স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ।
​সভায় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৩৭   ৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ