![]()
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের সাথে বিভিন্ন ব্যাচের ক্যাডার কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (৭ অক্টোবর) সকালে ইউএনও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ২৭ ব্যাচের উপ-সচিবসহ বিভিন্ন বিসিএস ব্যাচের ক্যাডার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস আগত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে তারা উপজেলার সার্বিক উন্নয়ন ও নানা প্রশাসনিক বিষয় নিয়ে কুশল বিনিময় করেন।
বাংলাদেশ সময়: ১৭:০৯:০৬ ৪ বার পঠিত