![]()
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা চলছে। তৃতীয় দিনে রসায়নে যৌথ এই পুরস্কার জিতেছেন দুই বিজ্ঞানী।
তারা হলেন ফরাসি রসায়নবিদ হেনরি কাগন এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই।
বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে রসায়নের ওই দুই নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স বলেছে, জৈব রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত সংশ্লেষণে স্বয়ংক্রিয় অনুঘটন প্রক্রিয়া আবিষ্কারের জন্য চলতি বছর হেনরি কাগন ও কেনসো সোয়াইকে রসায়নের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
এর আগে গত সোমবার চিকিৎসাবিজ্ঞান এবং গতকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়।
এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।
নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানায়, অপ্রতিসম জৈব সংশ্লেষণে অ-রৈখিক প্রভাব এবং স্বয়ং-অনুঘটক বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ হেনরি বি. কাগান ও কেনসো সোয়াইকে রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
নোবেলজয়ীরা আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফের কাছ থেকে পদক গ্রহণ করবেন।
আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এই পুরস্কার প্রদান করা হয়। এরপর স্টকহোম সিটি হলে আয়োজন করা হবে নৈশভোজের।
তবে শান্তিতে নোবেল পুরস্কারটি সুইডেনে নয়, আলাদাভাবে নরওয়ের রাজধানী অসলোতে প্রদান করা হয়। পুরস্কারের অর্থমূল্য হিসেবে তিন বিজয়ী যৌথভাবে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা পাবেন, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। নোবেল পুরস্কারকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞান পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:১৬:৪১ ৮ বার পঠিত