নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

‘মা ইলিশের সুরক্ষা প্রদান ও টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নাটোরে ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে আজ থেকে।

সংরক্ষণ অভিযান সফল করতে এরইমধ্যে ইলিশ আহরণে বিরত রাখতে পদ্মা নদী সংলগ্ন নিবন্ধিত ৭৫০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করছে সরকার।

এ কর্মসূচির আওতায় ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ কার্যক্রমে জড়িত ব্যক্তিদের সর্বনিম্ন এক বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

এ বিষয়ে জেলা তথ্য অফিস ব্যাপকভাবে প্রচারণা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া লালপুরে জেলেদের অংশগ্রহণে মৎস্য বিভাগ সচেতনতা সভা করেছে। এছাড়াও ইলিশের সুরক্ষা প্রদানে জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং, লিফলেট, ফেস্টুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

পদ্মা নদী সংলগ্ন এলাকায় বসবাসরত এবং ইলিশ আহরণে জড়িত ৭৫০টি জেলে পরিবারে খাদ্য সহায়তার ২৫ কেজি করে চাল বিতরণ কার্যক্রম আজ শেষ হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী গণমাধ্যমকে জানান, মা ইলিশের সুরক্ষা প্রদানের লক্ষ্যে পদ্মা নদীর ১৫ কিলোমিটার এলাকা এবং হাট-বাজার কঠোর নজরদারির আওতায় থাকবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে।

বাংলাদেশ সময়: ১৬:২২:০৫   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ