দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী

বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে জানিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিশেষ ভূমিকা রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। বহির্দেশের মতো টেক্সটাইল খাতে বাংলাদেশে ডিমান্ড তৈরি করতে হবে। বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার বৃহৎ সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে টেক্সটাইল খাতে পানির অপচয় না করা এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

পানি যে একটা সম্পদ, এটার পরিমিত ব্যবহার করতে হবে।’

মন্ত্রী বলেন, টেক্সটাইল শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে তৈরি পেশাজীবীদের দেশ-বিদেশে চাহিদা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৫:২৫   ৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ