বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ০৮ অক্টোবর ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু হয়। কমিটির সদস্যবৃন্দের সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ও সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাবৃন্দের পরিচিত অনুষ্ঠিত হয়।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি, জয়িতা ফাউন্ডেশন, ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরসহ সংস্থাসমূহের ভিশন, মিশন, জনবল, বাজেট, কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে অবহিত করা হয়।

উপস্থাপিত বিষয়ের উপর আলোচনায় কমিটির সদস্যগণ অংশগ্রহণ করে বলেন মন্ত্রণালয়ের কার্যক্রম প্রশংসনীয় হলেও তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছানো ও জেলা-উপজেলা কার্যক্রমের নিয়মিত মনিটরিং, প্রান্তিক নারীর ক্ষমতায়ন, গর্ভবতী মায়ের মানসিক সুস্থতা ও পারিবারিক সহায়তা নিশ্চিতকরণ, শিশু সুরক্ষা কর্মকর্তা নিয়োগ, শিশুদের নৈতিক শিক্ষা, নিরাপত্তা, মাদকবিরোধী সচেতনতা ও মানসিক বিকাশে পরিবারকে সম্পৃক্ত করা, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও বাজারসংযোগ, ডিএনএ ল্যাবরেটরির শূন্য পদ পূরণ এবং নিম্নবিত্ত কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সুবিধা বাড়ানোর জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে কমিটি সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন এমপি, রাশেদা বেগম হীরা এমপি, আন্না মিনজ এমপি, মাধবী মার্মা এমপি, ফাহিমা নাসরিন এমপি, নূরুন্নিসা সিদ্দীকা এমপি, সাবিকুন্নাহার এমপি, মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, একাডেমি ও ফাউন্ডেশনের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৫৯:৫৯   ৩৯ বার পঠিত