আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম মানিকের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২টায় মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক তানভীর আহমেদ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম মানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, মধুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি ও মোঃ আকতার হোসেন মুন্সী, লিয়াকত আলী শেখ, মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার রায় বাবলু, মোঃ শরিফুল ইসলাম ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক ও সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিনসহ শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ বাহারুল আলম, শিক্ষক প্রতিনিধি মাওলানা জিলানি, প্রতিষ্ঠাতাদের পক্ষে মোঃ নাসির মিয়া এবং স্থানীয় ব্যক্তিদের মধ্যে মোঃ মইনুল হাসান উজ্জলসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম মানিক বলেন, “আপনারা আমার সঙ্গে থাকলে এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি সবকিছুই করতে পারব, ইনশাআল্লাহ।” তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের কাছে দাবি রাখব—আপনারা সঠিকভাবে পাঠদান করবেন।”

তিনি মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল হোসেনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯:০৪:৫৮   ২৯ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ