শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ১০ অক্টোবর ২০২৬,শনিবার। ২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলি

১৯ – রোমান সেনাপতি জার্মানিকাস আন্তিয়খিয়ার কাছে মারা যান। তিনি বিশ্বাস করতেন যে তার রহস্যজনক অসুস্থতার কারণ সিরিয়ার গভর্নর গনেয়াস কালপার্নিয়াস পিসো দ্বারা বিষপ্রয়োগ, যাকে তিনি প্রদেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন।
৬৮০ – কারবালার যুদ্ধ: খলিফা প্রথম ইয়াজিদের সেনাবাহিনী ইসলাম-প্রবর্তক নবী মুহাম্মদ (সঃ)-এর পৌত্র হোসাইন ইবনে আলীকে হত্যা করে। এই ঘটনার স্মৃতিরক্ষার্থে শিয়ারা আশুরা পালন করেন।
৭৩২ – তুরের যুদ্ধ: চার্লস মার্টেলের নেতৃত্বাধীন একটি বাহিনী পশ্চিম ফ্রান্সের পাঁইতি ও তুরের মধ্যবর্তী এক স্থানে উমাইয়া খিলাফতের বাহিনীকে পরাস্ত করে।
১৪৭১ – সুইডেনের রিজেন্ট স্টেন স্টুরে দ্য এল্ডার কৃষক ও খনি শ্রমিকদের সহায়তায় ব্রুনকেবার্গের যুদ্ধে ডেনমার্কের রাজা প্রথম ক্রিশ্চিয়ানের আক্রমণ প্রতিহত করেন।
১৪৯২ – ক্রিস্টোফার কলম্বাসের জাহাজ সান্তা মারিয়া-র নাবিকরা বিদ্রোহের চেষ্টা করে।
১৫৭৫ – প্রথম হেনরি, ডিউক অফ গিজের নেতৃত্বাধীন রোমান ক্যাথলিক বাহিনী ডরম্যান্সের যুদ্ধে প্রোটেস্ট্যান্টদের পরাজিত করে এবং ফিলিপ দ্য মর্নে সহ অনেককে বন্দী করে।
১৫৮০ – পোপের ৬০০ এর বেশি সৈন্য আয়ারল্যান্ডে অবতরণ করে দ্বিতীয় ডেসমন্ড বিদ্রোহে সহায়তা করে।
১৭৫৬ – লর্ড রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে ৫টি যুদ্ধজাহাজে ৯০০ সৈন্য নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা করে।
১৭৬০ – ওলন্দাজ ঔপনিবেশিক কর্তৃপক্ষের সাথে চুক্তিতে সুরিনামের নদিউকা জনগোষ্ঠী, যারা পলাতক দাসদের বংশধর, আঞ্চলিক স্বায়ত্তশাসন লাভ করে।
১৭৮০ – ১৭৮০-এর মহা হারিকেন ক্যারিবিয়ান অঞ্চলে ২০,০০০ থেকে ৩০,০০০ মানুষের প্রাণহানি ঘটায়।
১৮১৪ – ১৮১২-এর যুদ্ধ: মার্কিন যুক্তরাষ্ট্রের রেভিনিউ মেরিন রয়্যাল নেভির হাত থেকে কাটার ঈগল-কে রক্ষার চেষ্টা করে।
১৮৪৫ – মেরিল্যান্ডের আনাপোলিসে ৫০ জন শিক্ষার্থী নিয়ে নেভাল স্কুল, যা পরে মার্কিন যুক্তরাষ্ট্র নৌ একাডেমি নামে পরিচিত হয়, চালু হয়।
১৮৪৬ – নেপচুন গ্রহের বৃহত্তম উপগ্রহ ট্রাইটন ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম লাসেল আবিষ্কার করেন।
১৮৬৮ – কিউবায় স্পেনীয় শাসনের বিরুদ্ধে দশ বছরের যুদ্ধ শুরু হয়।
১৯০২ – হল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতের প্রথম বৈঠক বা এজলাস অনুষ্ঠিত হয়।
১৯০৩ – ব্রিটিশ নারীদের ভোটাধিকারের সমর্থনে উইমেন্স সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।
১৯১১ – বোমা অকালে বিস্ফোরিত হওয়ার পরদিন চীনা রাজতন্ত্রের বিরুদ্ধে উচাং বিদ্রোহ শুরু হয়।
১৯১১ – চীনে দু হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।
১৯১৩ – পানামা খালের গাম্বোয়া বাধ ভেঙে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একাকার হয়ে যায়।
১৯১৭ – জার্মানির বিরুদ্ধে ব্রাজিল যুদ্ধ ঘোষণা করে।
১৯১৮ – আরএমএস লিনস্টার জার্মান সাবমেরিন এসএম ইউবি-১২৩ দ্বারা টর্পেডো আক্রমণে ডুবে যায়, ৫৬৪ জন নিহত হয়, যা আইরিশ সাগরে সবচেয়ে বড় প্রাণহানি।
১৯১৯ – পানামা খাল খনন শেষ হয় এবং একে উন্মুক্ত ঘোষণা করা হয়।
১৯২০ – ক্যারিন্থিয়া গণভোটে নির্ধারিত হয় যে ক্যারিন্থিয়া ডাচির বৃহত্তর অংশ অস্ট্রিয়ার অংশ হিসেবে থাকবে।
১৯২৮ – চিয়াং কাই-শেক চীন প্রজাতন্ত্রের চেয়ারম্যান হন।
১৯৩২ – সোভিয়েত ইউনিয়নের নেভা নদীর উপর লেনিন জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়।
১৯৩৩ – একটি ইউনাইটেড এয়ারলাইন্স বোয়িং ২৪৭ নাশকতার মাধ্যমে ধ্বংস হয়, যা বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে প্রথম প্রমাণিত ঘটনা।
১৯৩৫ – গ্রিসে এক সামরিক অভ্যুত্থানে দ্বিতীয় হেলেনিক প্রজাতন্ত্রের অবসান ঘটে।
১৯৩৮ – মিউনিখ চুক্তি অনুযায়ী চেকোস্লোভাকিয়া সুদেতেনল্যান্ড থেকে তাদের প্রত্যাহার সম্পন্ন করে।
১৯৪২ – কবি কাজী নজরুল ইসলাম মস্তিক ব্যাধিতে আক্রান্ত (মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আর সুস্থ হননি) হন।
১৯৪৩ – চিয়াং কাই শেক চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৪৫ – চীনের কমিউনিস্ট পার্টি ও কুওমিনতাং চীনের ভবিষ্যৎ নিয়ে ডাবল টেন্থ চুক্তি স্বাক্ষর করে।
১৯৫৪ – মাস্কাট সালতানাতের পররাষ্ট্রমন্ত্রী নিল ইনেস তেল অনুসন্ধানকারীদের সহ ফাহুদ-এ প্রবেশের জন্য সালতানাতের বাহিনীকে সংকেত পাঠান, যা জেবেল আখদার যুদ্ধের সূচনা করে।
১৯৫৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ঘানার অর্থমন্ত্রী কমলা আগবেলি গবেদেমাহকে ডেলাওয়্যারের একটি রেস্তোরাঁয় সেবা দিতে অস্বীকার করার পর ক্ষমা চান।
১৯৫৭ – উইন্ডস্কেল অগ্নিকাণ্ড যুক্তরাজ্যের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় পরিণত হয়।
১৯৫৯ – আজেন্টিনায় গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৬৩ – ফ্রান্স বিজার্তে নৌ ঘাঁটির নিয়ন্ত্রণ তিউনিসিয়ার কাছে হস্তান্তর করে।
১৯৬৩ – আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয়।
১৯৬৪ – এশিয়ার প্রথম টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
১৯৬৭ – প্রায় ১০০ দেশের মধ্যে মহাশূন্য চুক্তি স্বাক্ষর হয়।
১৯৬৯ – কিং ক্রিমসন তাদের প্রথম অ্যালবাম ইন দ্য কোর্ট অফ দ্য ক্রিমসন কিং প্রকাশ করে।
১৯৭০ – দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশ ফিজি দ্বীপপুঞ্জ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭০ – কানাডার অক্টোবর সংকট ঘনীভূত হয় যখন কুইবেকের ভাইস প্রিমিয়ার পিয়েরে লাপোর্টে ফ্রন্ট ডি লিবারেশন ডু কুইবেকের সদস্যদের দ্বারা অপহৃত হন।
১৯৭১ – মস্কো ওব্লাস্টের উপর অ্যারোফ্লট ফ্লাইট ৭৭৩ বোমা বিস্ফোরণে ধ্বংস হয়, ২৫ জন নিহত হয়।
১৯৭১ – দিনাজপুরের চড়ারহাট গ্রামে হানাদার বাহিনী মেতে ওঠে হত্যাযজ্ঞে। প্রায় শতাধিক মানুষকে গভীর রাতে ঘুম থেকে তুলে একত্রিত করে নির্মমভাবে হত্যা করে তারা। তাদের মধ্য থেকে গুলিবিদ্ধ ১১ জন প্রাণে বেঁচে গেলেও শতাধিক মানুষের মৃত্যু হয় সেখানে। পাশের আন্দোল গ্রামটিও রেহাই পায়নি হানাদারদের হাত থেকে।
১৯৭২ – বঙ্গবন্ধুকে বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও কুরি’ পদক প্রদান করা হয়।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় গিনি।
১৯৭৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট স্পিরো অ্যাগনিউ ফেডারেল আয়কর ফাঁকির অভিযোগে পদত্যাগ করেন।
১৯৭৫ – পাপুয়া নিউগিনি জাতিসংঘে যোগদান করে।
১৯৭৯ – ফিনল্যান্ডের ইউরাযোকির ওলকিলুওতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়।
১৯৮০ – আলজেরিয়ার উত্তরাঞ্চলে ৭.১ মাত্রার এল আসনাম ভূমিকম্পে ২,৬৩৩ জন নিহত ও ৮,৩৬৯ জন আহত হয়।
১৯৮০ – এল সালভাদরে ফারাবুন্দো মার্তি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট প্রতিষ্ঠিত হয়।
১৯৮৫ – মার্কিন নৌবাহিনীর বিমান আকিলে লাউরো ছিনতাইয়ের অপরাধীদের বহনকারী মিশরীয় বিমানকে বাধা দিয়ে ইতালিতে অবতরণে বাধ্য করে।
১৯৮৬ – সালভাদের ভুমিকম্পে দুই সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২ – ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালনের শুরু করা হচ্ছে।
১৯৯৭ – ফ্রান্সের ৪০ জাতি শীর্ষ সম্মেলন শুরু হয়।
১৯৯৭ – উরুগুয়েতে অস্ট্রাল লিনিয়াস অ্যারিয়াস ফ্লাইট ২৫৫৩ বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়, ৭৪ জন নিহত হয়।
১৯৯৮ – গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিন্দুতে বিদ্রোহীদের দ্বারা লিনিয়াস অ্যারিয়েন্স কঙ্গোলাইসের একটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়, ৪১ জন নিহত হয়।
২০০২ – ইরাক যুদ্ধ: মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইরাকের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন প্রস্তাব অনুমোদন করে।
২০০৭ – শেখ মুজাফফর শুকর সয়ুজ টিএমএ-১১-এ চড়ে প্রথম মালয়েশীয় হিসেবে মহাকাশে যান।
২০০৯ – আর্মেনিয়া ও তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে জুরিখ প্রোটোকল স্বাক্ষর করে, তবে উভয় পক্ষই তা অনুমোদন করেনি।
২০১০ – দেশ হিসেবে নেদারল্যান্ডস অ্যান্টিলস বিলুপ্ত হয়।
২০১৫ – তুরস্কের রাজধানী আঙ্কারায় জোড়া বোমা হামলায় ১০৯ জন নিহত ও ৫০০ জনের বেশি আহত হয়।
২০১৮ – হ্যারিকেন মাইকেল ফ্লোরিডা প্যানহ্যান্ডেলে ক্যাটাগরি ৫ মাত্রার ভয়াবহ হারিকেন হিসেবে আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৭ জন, ফ্লোরিডায় ৪৫ জন নিহত হয় এবং আনুমানিক ২৫.১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।
২০১৮ – চীনের প্রধান অগ্নিনির্বাপক সংস্থা হিসেবে চায়না ফায়ার সার্ভিসেস ও পিপলস আর্মড পুলিশ ফরেস্ট্রি কর্পসের স্থলে ন্যাশনাল ফায়ার অ্যান্ড রেসকিউ অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠিত হয়।
২০২২ – বেন বার্নানকি, ডগলাস ডায়মন্ড ও ফিলিপ ডিবভিগ যৌথভাবে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার লাভ করেন।

জন্ম

১৪৬৫ - প্রথম সেলিম, উসমানীয় খলিফা ও নবম উসমানীয় সুলতান।
১৬৮৪ - জাঁ-আন্টইনে ওয়াটেয়াউ, ফরাসি চিত্রশিল্পী।
১৭৩১ - হেনরি ক্যাভেন্ডিশ ফরাসি ইংরেজি রসায়নবিদ, পদার্থবিদ ও দার্শনিক।
১৮১৩ - জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার। (মৃ. ১৯০১)
১৮২২ - নরেন্দ্রকৃষ্ণ দেব, কলকাতার শোভাবাজারের মহারাজা। (মৃ. ২৩/০৩/১৯০৩)
১৮২৫ - পল ক্রুগার, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।
১৮৩০ - দ্বিতীয় ইসাবেলা, স্পেনের রানী
১৮৪৪ - বদরুদ্দিন ত্যাবজী, অবিভক্ত ভারতের খ্যাতনামা বিচারপতি।
১৮৬১ - ফ্রিদতিয়ফ নানসেন, নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান এক্সপ্লোরার ও বিজ্ঞানী। (মৃ. ১৩/০৫/১৯৩০)
১৮৭০ - তিনকড়ি,বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী। (মৃ. ১৯১৭)
১৮৯৮ - তান ইউন-শান, চীনা পণ্ডিত এবং শান্তিনিকেতনে চীনা ভবনের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ। (মৃ.১৯৮৩)
১৮৯৯ - শ্রীপাদ অমৃত ডাঙ্গে, ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রেড ইউনিয়ন নেতা । (মৃ. ২২/০৫/১৯৯১)
১৯০০ - হেলেন হেইস, মার্কিন অভিনেত্রী। (মৃ. ১৯৯৩)
১৯০০ - হেলেন হায়েজ, আমেরিকান অভিনেত্রী।
১৯০১ - আলবার্তো গিয়াকোমেটি, সুইস ভাস্কর ও চিত্রকর।
১৯০৬ - আর. কে. নারায়ণ, ভারতীয় লেখক। (মৃ. ১৩/০৫/২০০১)
১৯০৮ - সবুর খান, রাজনৈতিক পার্লামেন্টারিয়ান।
১৯০৮ - মারসে রোডোরেডা, কাতালান ভাষার স্প্যানিশ উপন্যাসবিদ। (মৃ. ১৯৮৩)
১৯১০ - দ্বারকানাথ কোটনিস, ভারতের পাঁচজন চিকিৎসকের মধ্যে একজন যাঁরা দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময় চীনে চিকিৎসা সহায়তায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। (মৃ. ০৯/১২/১৯৪২)
১৯১২ - অনিল মুখার্জি, বাংলাদেশী লেখক এবং রাজনীতিবিদ।
১৯১৩ - ক্লাউডে সাইমন, নোবেল পুরস্কার বিজয়ী মালাগাসি ফরাসি লেখক।
১৯১৬ - সমর সেন, ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক। (মৃ. ২৩/০৮/১৯৮৭)
১৯২৪ - এড উড, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৩০ - হ্যারল্ড পিন্টার,ব্রিটিশ সাহিত্যিক এবং মঞ্চ নির্দেশক এবং নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০০৮)
১৯৩০ - ইভ শোভাঁ, ফরাসি রসায়নবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০১৫)
১৯৩৫ - খলিল আল-ওয়াজির, ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা।
১৯৩৬ - গেরহার্ড এর্টল, জার্মান পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৩৭ - সিরাজুল ইসলাম (অভিনেতা), বাংলাদেশী মঞ্চ, বেতার ও টিভির সুপরিচিত অভিনেতা।
১৯৪১ - কেন সারো-ওয়িওা, নাইজেরিয়া লেখক ও সমাজ কর্মী।
১৯৪৬ - নাওতো কান, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।।
১৯৫৪ - রেখা, ভারতীয় অভিনেত্রী।
১৯৫৪ - ফার্নান্দো সান্টস, সাবেক পর্তুগিজ ফুটবলার ও ম্যানেজার।
১৯৫৭ - রুমিকো তাকাহাশি, জাপানি লেখক ও অঙ্কনশিল্পী।
১৯৬৩ - অনিতা মুই, হংকংয়ের গায়িকা এবং অভিনেত্রী। (মৃ. ২০০৩)
১৯৬৩ - ড্যানিয়েল পার্ল, মার্কিন ইহুদি সাংবাদিক। (মৃ. ২০০২)
১৯৬৬ - টনি অ্যাডামস, ইংরেজ সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার।
১৯৭৪ - জুলিও রিকার্ডো ক্রুজ, সাবেক আর্জেন্টিনার ফুটবলার।
১৯৭৯ - নিকোলাস মাসু, চিলির টেনিস খেলোয়াড়।
১৯৮২ - ইয়াসির আল-কাহতানি, সৌদি আরব ফুটবল।
১৯৮৬ - এজেকিয়েল গারাই, আর্জেন্টিনীয় ফুটবলার।
১৯৯১ - জেরদান শাচিরি, সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
১৯৯৪ - বে সুজি, দক্ষিণ কোরীয় গায়িকা, অভিনেত্রী এবং মডেল।

মৃত্যু

১৯ ক্রিস্টাব্দ - গেরমানিকুস, রোমান জেনারেল।
৬৪৪ - পলিনুস, ইয়র্কের আর্চবিশপ।
৬৮০ - আব্বাস ইবনে আলী, আলী ইবনে আবু তালিবের পুত্র।
৬৮০ - হাবিব ইবনে মাজোয়াহির আল-আসাদি, বনু আসাদ গোত্রের লোক এবং আলী, হাসান ইবনে আলী এবং হুসেন ইবনে আলীর অন্যতম সঙ্গী ছিলেন।
৬৮০ - হুসাইন ইবনে আলী, ইসলামের নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র এবং আলি রদিয়াল্লাহুয়ানহু ও ফাতিমার রদিয়াল্লাহুয়ানহা এর পুত্র।
৬৮০ - আল-হোসেইন ইবন আলী ইবন আবি তালিব, ফাতিমা জাহরা-এর পুত্র ও হাসান ইবন আলী-এর কনিষ্ঠ ভ্রাতা।
১৫৩৯ - নানক, প্রথম শিখগুরু।
১৬৫৯ - আবেল তাসমান, ওলন্দাজ নৌ-অভিযাত্রী ও ব্যবসায়ী। (জ. ১৫০৩)
১৮২৭ - উগো ফস্কল, ইতালীয় লেখক ও কবি।
১৮৩৭ - চার্লস ফুরিয়ার, ফরাসি দার্শনিক ও শিক্ষাবিদ।
১৮৭২ - উইলিয়াম এইচ. সেওারড, আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ২৪ তম মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী।
১৯১৩ - কাতসুরা তারো, জাপানি রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
১৯৬৩ - এদিত পিয়াফ, ফরাসি সঙ্গীতশিল্পী, গীতিকার, কাবারে গায়িকা ও চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯১৫)
১৯৬৪ - গুরু দত্ত, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা।(জ.০৯/০৭/১৯২৫)
১৯৭১ - সৈয়দ ওয়ালিউল্লাহ, বাঙালি কথাশিল্পী, ঔপন্যাসিক ও নাট্যকার। (জ. ১৯২২)
১৯৭৩ - লুডভিগ ভন মিসেস, অস্ট্রিয়ান-আমেরিকান অস্ট্রিয়ান স্কুল অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, তর্কশাস্ত্রী এবং সমাজবিজ্ঞানী। (জ. ১৮৮১)

১৯৮১ - জ্যাকব চার্লস গুটম্যান মার্কিন ব্যবসায়ী এবং সমাজসেবী।
১৯৮৩ - রাফ রিচার্ডসন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। (জ. ১৯০২)
১৯৮৪ - আবদুল করিম আমিরি ফিরুজকুহি, ইরানের প্রখ্যাত কবি, গবেষক ও অধ্যাপক।
১৯৮৪ - আয়াতুল্লাহ মীর্যা খলিল কামারেহয়ী, বিখ্যাত মুফাসসির ও অধ্যাপক।
১৯৮৫ - ইউল ব্রাইনার, রুশ চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা। (জ. ১৯২০)
১৯৮৫ - অরসন ওয়েলস, মার্কিন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক এবং প্রযোজক। (জ. ১৯১৫)
১৯৯৪ - শেখ মোহাম্মদ সুলতান (এস এম সুলতান), বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।
২০০০ - সিরিমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কার ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ। (জ. ১৯১৬)
২০০৪ - ক্রিস্টোফার রীভ, মার্কিন চলচ্চিত্র অভিনেতা। (জ. ১৯৫২)
২০০৫ - মিল্টন ওবোতে, উগান্ডা রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট। (জ. ১৯২৫)
২০১০ - জোয়ান সুথেরলান্ড, অস্ট্রেলীয় সুইস সরু ও অভিনেত্রী।
২০১১ - জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক। (জ. ০৮/০২/১৯৪১)
২০১৫ - রিচার্ড এফ. হেক, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ ও শিক্ষাবিদ।
২০১৯ - রাম মোহন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে শিক্ষামূলক জনপ্রিয় কার্টুন চরিত্র মীনার রূপদানকারী।
২০২১ - পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদের। (জ. ০১/০৪/১৯৩৬)
২০২২ - মুলায়ম সিং যাদব, ভারতীয় রাজনীতিবিদ, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও একসময়ের ভারতের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। (জ.১৯৩৯)

ছুটি ও অন্যান্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিশ্ব দিবস

বাংলাদেশ সময়: ০:১৫:১১   ১০ বার পঠিত