রবিবার, ১১ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে গ্রেফতার ৬৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে গ্রেফতার ৬৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে গ্রেফতার ৬৩

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার (১০ অক্টোবর) জেলার সাতটি থানায় একযোগে এই ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালিত হয়।

রোববার সকালে জেলা পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, সাঁড়াশি এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৩ জনকে আইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছেন—

৯ জন মাদক ব্যবসায়ী ,৩৭ জন মাদকসেবী , ২ জন ছিনতাইকারী , গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ জন আসামি , নিয়মিত মামলার ২ জন আসামি

অভিযানের সময় আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন রয়েছে।
থানাভিত্তিক অভিযানের বিবরণ:

ফতুল্লা মডেল থানা: পুলিশ এ থানায় অভিযান চালিয়ে ৪০৩ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং ৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে।

রূপগঞ্জ থানা: পুলিশ ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১২ জন মাদকসেবী ও ১ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানা: পুলিশ ৩০ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী এবং ২ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।

বন্দর থানা: পুলিশ ২৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৭ জন মাদকসেবী ও ৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানা: পুলিশ ৩ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদকসেবী, ১ জন পরোয়ানাভুক্ত আসামি ও ১ জন ছিনতাইকারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা: পুলিশ ৭ জন মাদকসেবী ও ২ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে।

আড়াইহাজার থানা: পুলিশ ১ জন পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত মামলার ২ জন আসামিসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে।

বাংলাদেশ সময়: ১২:৪৯:০৮   ২৬ বার পঠিত