![]()
জামালপুর প্রতিনিধি: “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ মাঠে এসে শেষ হয়।
র্যালী শেষে পরিষদ মাঠে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্যোগে অগ্নিকাণ্ড রোধ ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক অগ্নি নির্বাপন প্রদর্শনী কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে উপজেলা সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান।
এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অঙ্গ সংগঠনের পেশাজীবী মানুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি কমাতে পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ সময়: ১৬:৩১:৩৪ ৩৭ বার পঠিত