সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জামালপুর প্রতিনিধি: “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষ্যে র‍্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ মাঠে এসে শেষ হয়।

​র‍্যালী শেষে পরিষদ মাঠে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্যোগে অগ্নিকাণ্ড রোধ ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক অগ্নি নির্বাপন প্রদর্শনী কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে উপজেলা সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান।

​এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অঙ্গ সংগঠনের পেশাজীবী মানুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি কমাতে পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৩৪   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা
সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ
এলডিসি উত্তরণের সময়সীমা বাড়াতে ডাচ সমর্থন চাইল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ