ভবন নির্মাণে আইন অমান্যকারীদের ছাড় নয়, বাধা দিলে কঠোর ব্যবস্থা: গণপূর্ত মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভবন নির্মাণে আইন অমান্যকারীদের ছাড় নয়, বাধা দিলে কঠোর ব্যবস্থা: গণপূর্ত মন্ত্রী
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



ভবন নির্মাণে আইন অমান্যকারীদের ছাড় নয়, বাধা দিলে কঠোর ব্যবস্থা: গণপূর্ত মন্ত্রী

ভবন নির্মাণে আইনবহির্ভূত কর্মকাণ্ড এবং সরকারি উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

তিনি বলেন, ভবন নির্মাণে আইন লঙ্ঘনকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ দুপুরে রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়ক নম্বর সম্বলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অনেকে বাধা দিচ্ছেন। সরকারের এ ধরনের কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ভবন নির্মাণে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। কেউ আইন অমান্য করে নির্মাণকাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকালে মন্ত্রী রাজশাহী মহানগরীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

দুপুরে সড়ক নম্বর সম্বলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি ‘আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা’র উদ্বোধন করেন। এসময় তিনি আবাসিক এলাকার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

পরে মন্ত্রী নাটোর রোডের রুয়েট এলাকা থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি সেখানে বৃক্ষরোপণ করেন।

এসময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, আরডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:২০   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু
সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ