পাকিস্তানে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬



পাকিস্তানে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নির্মাণাধীন একটি ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। রোববার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দুর্ঘটনার পর থেকে উদ্ধার ও ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রাদেশিক জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র এএফপিকে বলেন, বুধবার করাচির বালোচ কলোনি এলাকায় ভবনটি ধসে পড়ার পর উদ্ধারকর্মীরা জীবিত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করেছেন। পাশাপাশি ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। একই সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজও অব্যাহত রয়েছে।’

পাকিস্তানে ভবনধসের ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে ভবন নির্মাণে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

ভবনটি ধসে পড়ার পর আশপাশের আরও কয়েকটি ভবন সিলগালা করে দেওয়া হয়েছে।

দুই কোটিরও বেশি মানুষের বসবাস করাচি শহরে অপরিকল্পিত ও নিম্নমানের ভবন নির্মাণ, অনুমোদনহীনভাবে ভবনের সম্প্রসারণ, অবকাঠামোর জরাজীর্ণ অবস্থা, অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং নির্মাণবিধি যথাযথভাবে প্রয়োগ না করার সমস্যা দীর্ঘদিনের।

চলতি বছরের ফেব্রুয়ারিতে করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে ১৬ জন নিহত হন। এ ছাড়া গত বছরের জুলাইয়ে শহরের দরিদ্র অধ্যুষিত লিয়ারি এলাকায় পাঁচতলা একটি ভবনধসে ২৭ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৩০   ৩ বার পঠিত   #







আন্তর্জাতিক’র আরও খবর


পাকিস্তানে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ