শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার -১

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার -১
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার -১

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোঃ রাজিব মোল্লা (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বোয়ালমারী উপজেলার চিতের বাজার এলাকার জনতা জুটমিল থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে

শুক্রবার (১৬ অক্টোবর)  দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
মামলা ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে ওই কিশোরী। এ সময় তার মা চিকিৎসার জন্য মাগুরা জেনারেল হাসপাতালে গেলে সেই সুযোগে অভিযুক্ত রাজিব মোল্লা ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার পর ভয়ে কিশোরী বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। প্রায় ছয় মাস পর তার শারীরিক পরিবর্তন দেখা দিলে

পরিবারের সদস্যরা তাকে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কিশোরী অন্তঃসত্ত্বা বলে জানতে পারে তার পরিবার।
পরে কিশোরীর বাবা মধুখালী থানায় এসে এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলাটি ৬ আগস্ট ২০২৬ তারিখে ১৫ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।
মামলার সূত্র ধরে আসামিকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বোয়ালমারী উপজেলার চিতের বাজার এলাকার জনতা জুটমিলে অভিযান চালিয়ে রাজিব মোল্লাকে গ্রেপ্তার করে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি মোঃ রাজিব মোল্লাকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৪৭   ২৬ বার পঠিত