শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিরোধী দল রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, মনে হয় একটি সমিতি’ - এমপি খোকন তালুকদার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিরোধী দল রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, মনে হয় একটি সমিতি’ - এমপি খোকন তালুকদার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



বিরোধী দল রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, মনে হয় একটি সমিতি’- এমপি খোকন তালুকদার

কাল‌কি‌নি মাদারীপুর প্রতিনিধি: বিরোধী দল কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না উল্লেখ করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “আমার মনে হয় এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি। এই সমিতির কিছু লোক আছে, যারা সব সময় অপতৎপরতায় লিপ্ত থাকে।”
​

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২২টি পূজা মণ্ডপে ত্রাণ কার্য হিসেবে সরকারি চাল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
​

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমারের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।
​

এছাড়াও অনুষ্ঠানে কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার ২২টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৩৩   ৩০ বার পঠিত