আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এক কৃষকের ধানখেতে পানি সেচের দুটি পাম্প। এতে চার হেক্টর জমির ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক আরকান মোল্যা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের দরুণা ফসলের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ভুক্তভোগী আরকান মোল্যা (৪৫) উপজেলার জাটিগ্রাম দক্ষিণপাড়া এলাকার সিরাজুল হক সুরাপ মোল্যার ছেলে। দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। চলতি মৌসুমে দরুণা মাঠে তাঁর চার হেক্টর জমিতে ধানের আবাদ চলছে। জমিতে সেচ দেওয়ার জন্য প্রায় ৭০০ ফুট দূরত্বে দুটি স্যালো মেশিন (সেচপাম্প) স্থাপন করেছিলেন তিনি।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে জমিতে সেচ দিতে গিয়ে একটি পাম্প পোড়া অবস্থায় দেখতে পান আরকান মোল্যা। পরে মাঠের অন্য প্রান্তে থাকা দ্বিতীয় পাম্পটির কাছে গিয়ে সেটিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দেখতে পান।

কৃষক আরকান মোল্যা বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছেন না তিনি। তবে শত্রুতার জেরে কেউ এমনটি করেছে বলে তাঁর ধারণা। সেচ দিতে না পারলে চার হেক্টর জমির ধান নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা জানিয়ে ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই কৃষক।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, সেচপাম্প পুড়িয়ে দেওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:৫৯:০২   ৪২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে সার ডিলার নিয়োগে বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ