প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি'র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন

মধুখালী (উপজেলা) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক-নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুখালি উপজেলা পৌর বিএনপি উদ্যোগে দলীয় নেতা কর্মীদের সাথে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৬ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় উপজেলার দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করতে পারে এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা যেন সার্বক্ষণিক তাদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে সহযোগিতা করে এমন নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। যে টিম প্রতিদিন বিভিন্ন পূজা মন্ডোবে গিয়ে খোঁজ খবর রাখবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক এর পরিচালনায় বক্তব্য রাখেন ও দিকনির্দেশনা দেন পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা,পৌর বিএনপি,’র সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপি’র সি: সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি, সহ-সভাপতি আকতার হোসেন মুন্সি , সহ-সভাপতি লিয়াকত আলী শেখ, উপজেলা বিএনপির যুগ্ন- সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়,যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নির্মল দাস, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিন সহ উপস্থিত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:০১:৩২   ২০ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে সার ডিলার নিয়োগে বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ