![]()
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান আগামীকাল
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন ।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিকাল ৫টায় তিনি আমলাপাড়া পূজামণ্ডপে উপস্থিত হবেন এবং শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ পর্যবেক্ষণ করবেন। পরিদর্শনকালে মন্ত্রী স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেবেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যেই মন্ত্রীর এই ঝটিকা সফর।
স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।
অনুষ্ঠানে স্থানীয় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৭ ৪৫ বার পঠিত