জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬



জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) বিশেষ অভিযানে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসেম আলী (৪৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হাসেম আলী ফুলকোচা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর এসআই আপেল মাহমুদের নেতৃত্বে একটি চৌকস দল ফুলকোচা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফুলকোচা গ্রামের মুঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে থেকে হাসেম আলীকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩:২৮:৫৯   ৭ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব ট্রমা দিবস
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ