![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) বিশেষ অভিযানে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসেম আলী (৪৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হাসেম আলী ফুলকোচা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর এসআই আপেল মাহমুদের নেতৃত্বে একটি চৌকস দল ফুলকোচা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফুলকোচা গ্রামের মুঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে থেকে হাসেম আলীকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩:২৮:৫৯ ৯ বার পঠিত