
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নতুন করে অনুমোদিত সার ডিলারদের তালিকায় বিএনপির বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত নেতাদের এ তালিকার অন্তর্ভুক্ত করায় সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও চরম সন্তোষের সৃষ্টি হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ডিলারশিপে তালিকাভুক্ত ব্যক্তিবর্গ এবং তাঁদের প্রতিষ্ঠানগুলো হলো- সরিষাবাড়ী পৌরসভার টি এফ চ্যানেল-এর প্রোপাইটার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফকরুল কবীর নাদিম (বলারদিয়ার)।
সাতপোয়া ইউনিয়নের মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজের প্রোপাইটর ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ফারুক (চর জামিরা)। পোগলদিঘা ইউনিয়নের মেসার্স মন্ডল এন্টারপ্রাইজের প্রোপাইটার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু (বয়ডা বাজার)। ডোয়াইল ইউনিয়নের মেসার্স বন্ধু এন্টারপ্রাইজের প্রোপাইটার ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আসাদুজ্জামান (চাপারকোনা)। আওনা ইউনিয়নের মেসার্স আয়ান এন্টারপ্রাইজের প্রোপাইটার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন (জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট)। পিংনা ইউনিয়নের ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউল হক (গোপালগঞ্জ হাট)।ভাটারা ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম (জয়নগর বাজার)।
কামরাবাদ ইউনিয়নের মেসার্স তাইয়িবা এন্টারপ্রাইজের প্রোপাইটার ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মুন্না। মহাদান ইউনিয়নের মেসার্স সরকার ট্রেডার্সের প্রোপাইটার ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব (সানাকৈর বাজার)।
দলীয় সূত্র জানায়, বিগত দিনে দলের জন্য অবদান রাখা ও ত্যাগ স্বীকার করা নেতাদের উপযুক্ত মর্যাদা ও সুযোগ দেওয়ায় তৃণমূলের রাজনীতিকদের মধ্যে এক ধরনের খুশির আমেজ ও উদ্দীপনা বিরাজ করছে। রাজনৈতিক পদ-পদবির পাশাপাশি ব্যবসায়ী হিসেবে তাঁদের এই সাফল্য স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের আরও ঐক্যবদ্ধ করবে বলে মনে করছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ২২:৩৭:৪২ ৩০ বার পঠিত