নারায়ণগঞ্জ বন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, আটক ৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ বন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, আটক ৮
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬



বন্দরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

বন্দর প্রতিনিধি: বন্দরের বিভিন্ন এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার এক পলাতক আসামিসহ সাত মাদকসেবীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বন্দর থানার একাধিক দল শান্তিনগর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত নারী ও শিশু নির্যাতন মামলার আসামির নাম ফালান ওরফে রানা (৪৫)। তিনি বন্দর থানার শান্তিনগর মসজিদ সংলগ্ন এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন মামলায় রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে আরও সাতজন মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৪১   ২২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর
দুর্গোৎসব শেষ না হওয়া পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ : এমপি খোকন তালুকদার
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
সব সম্প্রদায়ের অংশগ্রহণে গড়তে চাই মানবিক বাংলাদেশ : ত্রাণমন্ত্রী
সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি
লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
লালনের মানবতাবাদী দর্শন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ন্যায়বিচার নিশ্চিত করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে -আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ