![]()
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার পর আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। কমিটি ঘোষণার পরদিন রবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরে এ মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এর আগে নবগঠিত কমিটির নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফ।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, মাহফুজুর রহমান খান, সাফিকুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিবসহ অন্য নেতারা।
এ সময় নবগঠিত কমিটির সদস্যদের পাশাপাশি সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন।
আনন্দ মিছিল শেষে নবগঠিত কমিটির নেতারা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ৩৫ সদস্যবিশিষ্ট সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
বাংলাদেশ সময়: ২২:৩৫:৫৭ ২৯ বার পঠিত