নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬



নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

আজ তিনি শহরের শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জিউ আখড়া পূজামণ্ডপ, বৈকালি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় সহকারী হাইকমিশনার বলেন, ‘নাটোরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। নাটোরের মানুষ অনেক শান্তিপ্রিয়। আমি অভিভূত।’

এসময় জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘স্বাধীনতার পরে এমন উৎসবমুখর পরিবেশে আর কখনো পূজা উদযাপন হয়নি। গতবারের চেয়ে এবার অতিরিক্ত ৩৫টি মণ্ডপে পূজা আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা বাংলাদেশি এটাই আমাদের পরিচয়। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে থাকবো।’

মণ্ডপ পরিদর্শনকালে জেলা বিএনপির নেতা-কর্মী এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৪০   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী
লুই আই কানের মাস্টারপ্ল্যানে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় : মন্ত্রিপরিষদ সচিব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
ধর্মীয় উৎসবগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক : এমরান সালেহ প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ