
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধর্মীয় উৎসবগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐতিহ্যের প্রতীক। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনাকে ধারণ করেই একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হালুয়াঘাট উপজেলার পূজামণ্ডপগুলোতে ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদানকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে নরেশ চন্দ্র, উত্তম কুমার বাবুল, বাঁধন কুমার সরকার, প্রদীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন।
ময়মনসিংহ জেলায় এ বছর ২৫৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আজ ভালুকা, গফরগাঁও, দক্ষিণ গফরগাঁও, তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রধান করা হয়।
এর আগে গতকাল ময়মনসিংহ সিটি করপোরেশন, সদর, ত্রিশাল, মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, গৌরীপুর, নান্দাইল, ঈশ্বরগঞ্জ উপজেলার পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন এমরান সালেহ প্রিন্স।
বাংলাদেশ সময়: ২২:৫২:৫১ ৭ বার পঠিত