![]()
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘দীর্ঘকাল ধরে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান আমরা একসঙ্গে বসবাস করছি। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, যে যার যার ধর্ম পালন করছি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। বৈষম্যহীন ও সম্প্রীতির এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দুর্গাপূজা উপলক্ষে কানাইনগর সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান আসে সাম্যের বার্তা নিয়ে।
প্রত্যেক ধর্মের মূলমন্ত্র হচ্ছে শান্তি, সম্প্রীতি ও ঐক্যবদ্ধভাবে চলা। কিন্তু আমরা স্বার্থপর হয়ে গেছি, আমরা পরিবারের বাইরে চিন্তা করতে পারি না। এই মানসিকতায় আমরা জড়িয়ে গেছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘সারা দেশের মানুষ চেষ্টা করছে গাছ লাগানোর। আমাদের এই উপকূল জলবায়ু পরিবর্তনজনিত কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ এলাকার মানুষের সমস্যা সমাধান করতে গেলে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এই জনপদের সব সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। আমি আপনাদের টাকা-পয়সা চুরি করে খাব না।
যেন কেউ আমাকে চোর বলতে না পারে। ’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে যেসব কর্মসূচি দিচ্ছেন সেগুলোতে সহযোগিতা করতে হবে। ফ্যামিলি ও কৃষক কার্ডসহ কোনো সেবা থেকেই সুবিধাবঞ্চিতরা বাদ পড়বেন না। সে জন্য সবাইকে উদার হতে হবে। হতদরিদ্র নারীদের নানা সহায়তা দেওয়া হবে তাদের সংসার পরিচালনার জন্য।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, বাবুল হোসেন রনি, আ. হাকিম বাচ্চু, মো. নজরুল ইসলাম, বিএনপি নেত্রী কমলা বেগম ও আয়েশা সিদ্দিকা।
বাংলাদেশ সময়: ১৬:৪৭:১৭ ১২ বার পঠিত