সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে ভেন্ডিং মেশিন উদ্বোধন করলেন গাজীপুরের ডিসি

প্রথম পাতা » গাজীপুর » কালিয়াকৈরে ভেন্ডিং মেশিন উদ্বোধন করলেন গাজীপুরের ডিসি
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



কালিয়াকৈরে ভেন্ডিং মেশিন উদ্বোধন করলেন গাজীপুরের ডিসি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে নারীদের হাইজিনের জন্য ভেন্ডিং মেশিন উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচ তলায় এটি উদ্বোধন করা হয়।

এ সময় নুরুল করিম ভূঁইয়া বলেন, নারীদের সুরক্ষার জন্য পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা ও প্রতিটি গার্লস স্কুলে ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে।

এর আগে কালিয়াকৈর থানা, ভূমি অফিস ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুন্নাহার শিলা, উপজেলা প্রকৌশলী মাসুদুর নবী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৫৩   ৯ বার পঠিত