কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি

কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, আইন প্রতিষ্ঠা করতে নাগরিকদেরও আইন মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের নিজস্ব এলাকার খারাপ লোক পুলিশের চেয়ে আপনারাই ভালো চেনেন। আমাদের তথ্য দিন।’

পুলিশ বাহিনীর পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ৫ তারিখের পর পুলিশ সদস্যরা রাস্তায় কাজ করতে ভয় পেতেন। সেই অবস্থা থেকে পুলিশকে ঘুরে দাঁড় করানো হয়েছে। নাগরিকেরা যেন নিরাপদে বসবাস ও চলাচল করতে পারেন, সে জন্য পুলিশের মনোবল, সক্ষমতা ও দক্ষতা বাড়াতে কাজ চলছে।

দুর্গোৎসবের নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, বাংলাদেশে কোনো হুমকি নেই। তবে কিছু দুষ্টু চক্র পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব সমস্যা সৃষ্টিকারীর বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিমা বিসর্জন দেব এবং বাকি যে কার্যক্রম আছে সেগুলো সম্পূর্ণ করব।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা সিআইডির পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪৫   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ধর্মীয় পরিচয়ে কাউকে আলাদা করে দেখতে চাই না’- শামা ওবায়েদ
বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং চালু, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী
লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী
সংখ্যালঘু বলে আলাদা কিছু নেই, আমরা সবাই এ দেশের মানুষ: মান্নান
কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি
হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী
প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট ইসলামি ব্যক্তিবর্গের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ