হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের মধ্য দিয়ে হিন্দু-মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

তিনি বলেন, এ বন্ধনের মাধ্যমে দেশে সবাই ভাই-ভাই হিসেবে নিজ নিজ ধর্ম পালন করবেন। সবাই মিলে এক সঙ্গে কাজ করে দেশকে আরও শক্তিশালী করতে হবে, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

আজ সোমবার সন্ধ্যায় ফেনী শহরের জয়কালী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি। এখানে হিন্দু-মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান এগুলো বড় কথা নয়। ধর্ম যার যার, সে তার ধর্ম পালন করবে। কিন্তু রাষ্ট্র সবার। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বাংলাদেশি।’

হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পার্থ পাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাইদুর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সদস্যসচিব নইম উল্লাহ চৌধুরী বরাত এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক জ্ঞান শর্মা।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পরে সোনাগাজী ও দাগনভূঞার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫৭   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী
রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় বৈচিত্র্য
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ