মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে অভিন্ন - স্থানীয় সরকারমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে অভিন্ন - স্থানীয় সরকারমন্ত্রী
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে অভিন্ন - স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধায় রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের পরিবেশনায় আরতি উপভোগ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শ ধারণ করে। তারা সকল ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করে।

এর আগে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহার হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ফুলের তোড়া তুলে দেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক মহাবীর পতি চন্দন, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী, কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৩২   ১৮ বার পঠিত